সিলেটে চোরাই চিনি বোঝাই ট্রাক ধরে পুলিশে দিলো ছাত্রলীগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ছাত্রলীগের সভাপতির নেতৃত্বে চিনিভর্তি ট্রাক আটক করে পুলিশে দেয়া হয়েছে। শনিবার (২৯ জুন) ভোররাত সাড়ে তিনটার দিকে নগরীর আম্বরখানা পয়েন্টে এই ঘটনা ঘটে।
চিনিভর্তি ট্রাক আটকের বিষয়টি নিশ্চিত করেছেন আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তী।
এবিষয়ে সিলেট মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ সাংবাদিকদের বলেন- কোপা আমেরিকার খেলা দেখার জন্য রাত জাগছিলেন। এ সময় আম্বরখানা এলাকায় বৃষ্টির মধ্যে একটি সিএনজিচালিত অটোরকিশা দুর্ঘটনায় পড়লে তিনি সেখানে যান। তারা রাস্তায় অবস্থানের সময় দুটি ট্রাক দ্রুতগতিতে যেতে দেখে তার সঙ্গে থাকা ছাত্রলীগ নেতা-কর্মীদের দিয়ে ট্রাক দুটোকে ধাওয়া করেন। পথে একটি ট্রাক থামলে এতে পলিথিনে মোড়ানো চিনি দেখে আম্বরখানা পুলিশ ফাঁড়িতে জানান। পুলিশ এসে ট্রাক তল্লাশি করে চোরাই চিনি পায়। ততক্ষণে ট্রাক ফেলে চালক পালিয়ে যায়।
সৌরভ বলেন, ‘চারদিকে যেভাবে চোরাই চিনির কারবার চলছে, তাতে নিজস্ব দায় রয়েছে। তা ছাড়া ছাত্রলীগের নামটিও নেতিবাচকভাবে জড়িয়ে পড়েছে। এ অবস্থায় সামাজিক ও রাষ্ট্রীয় দায় থেকে আমরা এ কাজটি করেছি। আমি চাই, দেশের স্বার্থে চোরাই চিনির বিরুদ্ধে ছাত্রলীগের নেতা-কর্মীরা মাঠে নামুক। এতে পজিটিভ বিষয়টিও প্রকাশ পাবে, চোরাই চিনি পরিবহনও কমবে।’
আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সুজিত চক্রবর্তী বলেন, শনিবার ভোররাত সাড়ে তিনটার দিকে নগরীর আম্বরখানা পয়েন্ট থেকে ট্রাকভর্তি চিনি আটক করা হয়েছে। ট্রাকে ১১৭ বস্তা ভারতীয় চিনি পাওয়া গেছে। এবিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed