আজ ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ২ কোটি শিশু
বৈশাখী নিউজ ডেস্ক : আজ ১ জুন (শনিবার) জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন। সারাদিন ৬-৫৯ মাস বয়সী সকল শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ক্যাপসুল খাওয়ানোর জন্য শিশুদের ভরাপেটে কেন্দ্রে নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়।
সারাদেশে ৬-৫৯ মাস বয়সী প্রায় ২ কোটি ২২ লক্ষ শিশুকে দিনব্যাপী এই ক্যাপসুল খাওয়ানো হবে। এর মধ্যে ৬-১১ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ২৭ লক্ষ ও ১২-৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা প্রায় ১ কোটি ৯৫ লক্ষ। প্রায় ১ লক্ষ ২০ হাজার কেন্দ্রে প্রায় ২ লক্ষ ৪০ হাজার স্বেচ্ছাসেবী ও প্রায় ৪০ হাজার স্বাস্থ্যকর্মী এই ক্যাপসুল খাওয়াবেন।
স্বাস্থ্য অধিদপ্তরে মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মো. খুরশিদ আলম বলেন, দেশ স্বাধীনের পর অপুষ্টিজনিত কারণে শিশুদের মাঝে রাতকানা রোগের হার ৪.১০ শতাংশ ছিল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে রাতকানা রোগ প্রতিরোধ কার্যক্রম গ্রহণ করে শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো শুরু করেন। পরবর্তীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো অব্যাহত রাখার ফলে বর্তমানে ভিটামিন ‘এ’ এর অভাবজনিত রাতকানা রোগে আক্রান্ত শিশুর সংখ্যা প্রায় নাই বললেই চলে।
সিলেট জেলার ১৩ উপজেলায় এবার ৪ লাখ ১৫ হাজার শিশুকে ‘ভিটামিন এ প্লাস’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। জেলার সর্বমোট ২ হাজার ৪১৩টি কেন্দ্রে চলবে এ কার্যক্রম। আর সিলেট মহানগরের ৪২ টি ওয়ার্ডের ৩৪৮টি কেন্দ্রে মোট ৭৮ হাজার ১২৯ জনকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। সকাল ৮টা হতে বিকেল ৪ টা পর্যন্ত নির্ধারিত ক্যাম্পে টিকা খাওয়ানো হবে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed