ওসমানী হাসপাতালে জনদুর্ভোগ লাঘবে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে সোমবার (২৭ মে) ওসমানী হাসপাতাল থেকে সবধরনের জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতি দূর করার দাবীতে হাসপাতালের পরিচালক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।
সিলেট কল্যাণ সংস্থার কার্যকরী কমিটির সভাপতি মোহাম্মদ এহছানুল হক তাহেরের নেতৃত্বে স্মারকলিপি প্রদান কর্মসূচীতে উপস্থিত ছিলেন সিবিযুকস’র বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুসলেহ উদ্দিন চৌধুরী মিলাদ, সিবিযুকস’র সিলেট জেলা কমিটির সহ-সভাপতি তোফায়েল আহমদ, সহ-সভাপতি মোঃ মিনহাজ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক বিজিত চন্দ, সিবিযুকস’র সিলেট মহানগর কমিটির সহ-সভাপতি জাকারিয়া মোহাম্মদ সালাউদ্দিন সাকের, প্রচার সম্পাদক দিপক কুমার মোদক বিলু ও সমাজ সচেতন নাগরিকদের মধ্য থেকে গোবিন্দ রায়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট বিভাগে চিকিৎসাক্ষেত্রে একমাত্র ভরসার নাম সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। পুরো দেশজুড়ে সিলেট অঞ্চলের ঐতিহ্যবাহী এই চিকিৎসা কেন্দ্রটির সুনাম ছড়িয়ে-ছিটিয়ে আছে। বর্তমানে সর্বস্তরের নাগরিকদের প্রধান চিকিৎসা কেন্দ্র ওসমানী হাসপাতালে চিকিৎসার নামে চলছে রমরমা ব্যবসা। অসহায় ও সর্বসাধারণ রোগীদের সরকারীভাবে চিকিৎসাসেবাসহ ফ্রি ঔষধ পাওয়ার কথা থাকলেও বর্তমানে তা পাচ্ছেন না রোগীরা। বিভিন্ন ওয়ার্ড ও কেবিনে পর্যাপ্ত সিট খালি থাকার পরও চিকিৎসা সেবা নিতে আসা রোগীদেরকে ওয়ার্ডের ফ্লোর, বারান্দা ও বাথরুমের পাশের খালি জায়গায় রাখা হচ্ছে। পাশাপাশি গেইটে আনসার-দারোয়ানদের অনাকাঙ্খিত চাঁদা আদায় বাণিজ্য। সিলেট বিভাগের প্রায় ২ কোটি মানুষের চিকিৎসার প্রধান ভরসাস্থল ওসমানী হাসপাতাল। চিকিৎসা সেবার মান উন্নত করতে হাসপাতাল থেকে জনদুর্ভোগ লাঘব ও দুর্নীতিমুক্ত করতে সুপরিকল্পিত পদক্ষেপ নিতে আমরা সিলেটবাসী আশা করি। বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed