শাহজালাল মাজারে ওরস উপলক্ষে ৩টি গরু উপহার দিলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতি বছরের ন্যায় হযরত শাহজালাল (রহ.) এর মাজারের বার্ষিক ৭০৫তম ওরস মোবারক উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৩টি গরু হস্তান্তর করেছে সিলেট সিটি কর্পোরেশন।
সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী যুক্তরাজ্যে সফরে থাকায় ভারপ্রাপ্ত মেয়র মো: মখলিছুর রহমান কামরান এ উপহার হস্তান্তর করেন।
রবিবার (২৬ মে) বিকাল সাড়ে ৫টায় মাজারের মতওয়াল্লী সরেকওম ফতেউল্লাহ আল আমানের কাছে এ ৩টি গরু হস্তান্তর করেন তিনি।
এসময় সিসিকের ভারপ্রাপ্ত মেয়র মখলিছুর রহমান কামরান বলেন ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে প্রতি বছর ওরসের সময় মাজারে আগত ভক্তদের খাবারের জন্য গরু উপহার হিসেবে দেন। প্রতি বছরের ন্যায় এবারও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ৩টি গরু হস্তান্তর করেছে সিটি কর্পোরেশন।’
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী সিলেটের মানুষের আবেগ অনুভূতির সঙ্গেও সম্পৃক্ত। তাই সিলেটের বিশেষ বিশেষ দিনে তিনি উপহার সামগ্রী পাঠিয়ে থাকেন। যুক্তরাজ্য থেকে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী সার্বক্ষনিক খবর রাখছেন এবং ওরসে আগত ভক্তদের কাছে দোয়া চেয়েছেন তিনি।
সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের মধ্যে আজাদুর রহমান আজাদ, শেখ তোফায়েল আহমদ শেপুল, আব্দুর রকিব বাবলু, জয়নাল আবেদীন, আব্দুল মুহিত জাবেদ, এস এম শওকত আমীন তৌহিদ, আব্দুর রকিব তুহিন, রায়হান হোসেন, হেলাল আহমদ, মো. রকিব খান, রেবেকা বেগম উপস্থিত ছিলেন এবং কর্মকর্তাদের মধ্যে প্রধান নির্বাহী কর্মকতার্ মো. ইফতেখার আহমেদ চৌধুরী, প্রধান নির্বাহী প্রকৌশলী নূর আজিজুর রহমান, সচিব আশিক নূর, বর্জ্য ব্যবস্থাপনা প্রধান লে. কর্নেল একলিম আবদীন (অব:), পরিবহন শাখা বিভাগীয় প্রধান লে. কর্নেল মাহমুদুল্লাহ সজীব (অব:), জনসংযোগ কর্মকর্তা সাজলু লস্করসহ বিভিন্ন কর্মকর্তা এবং ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি মুফতি আব্দুল খাবির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য আগামি ২৮ ও ২৯ মে হযরত শাহজালাল (রহ.) এর মাজারে বার্ষিক ৭০৫তম ওরস মোবারক অনুষ্টিত হবে। বিজ্ঞপ্তি
Related News
‘দুর্নীতি বিরোধী আন্দোলনে নাসির উদ্দীন ছিলেন এক সিংহ পুরুষ’
বৈশাখী নিউজ ডেস্ক: উচ্চ পর্যায়ে দুর্নীতি বিরোধী গণআন্দোলন ও গণজাগরণ গড়ে তোলার লক্ষ্যে ১৯৯৮ সালেRead More
সুরমা বয়েজ ক্লাবের উদ্যোগে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণদের সংবর্ধনা
বৈশাখী নিউজ ডেস্ক: মদনমোহন কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান পীর বলেছেন, শিক্ষার্থীদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণRead More



Comments are Closed