সিলেটে বাসায় অসামাজিক কাজ, নারীসহ আটক ৬
বৈশাখী নিউজ ডেস্ক: অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে সিলেট মহানগরের গোটাটিকর এলাকার একটি বাসা থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (২১ মে দিবাগত রাত দুইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেটের মোগলাবাজার থানাধীন গোটাটিকর এলাকায় অবস্থিত জামাল মিয়ার বাসায় অভিযান পরিচালনা করে তাদের আটক করে মহানগর গোয়েন্দা বিভাগের একটি টিম।
আটককৃতরা হলেন, বি-বাড়িয়া জেলার শাহজাহানপুর এলাকার ধনু মিয়ার ছেলে মো: সাচ্চু মিয়া(২৪), সিলেটের বিয়ানীবাজার থানার মৃত সৈদ আলীর ছেলে খলিল মিয়া (৫৮), বি-বাড়িয়া জেলার শাহজাদাপুর এলাকার ফুরুক মিয়ার ছেলে মো. দারা মিয়া পায়েল (২২), কিশোরগঞ্জ জেলার বৌলাই এলাকার মৃত আব্দুল রাজ্জাক ছেলে মো. মাজহারুল ইসলাম (২৯), পঞ্চগড় জেলার ভদেশ্বরী এলাকার মৃত আব্দুল হামিদ মেয়ে রাশেদা আক্তার (২৬) ও সিলেটের মোগলাবাজার থানার রহমত আলীর মেয়ে সুর্বণা আক্তার (২০)।
বিষয়টি নিশ্চিত করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতদের বিরুদ্ধে মোগলাবাজার থানায় মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলার মাধ্যমে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed