সিলেটে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রীড়া পরিদপ্তর এর বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৩-২৪ এর আওতায় জেলা ক্রীড়া অফিস, সিলেট এর আয়োজনে মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৩ মে) সিলেট নগরীর সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজ সুইমিং পুলে এ সাঁতার প্রশিক্ষনের উদ্বোধন করা হয়।
জেলা ক্রীড়া অফিসার মো: নূর হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি হাসিনা বেগম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ হাতিম আলী স্কুল অ্যান্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক সালমা বেগম, প্রধান শিক্ষক মো: আব্দুল মুনিম, ইউনিসেফের সিপিসিএম পলাশী মজুমদার, সিএফ আখি আক্তারসহ আরো অনেকে।
উক্ত প্রশিক্ষণে জেলা ক্রীড়া অফিস, সিলেটের ব্যবস্থাপনায় জার্সি, প্যান্ট ও সাঁতারের অন্যান্য ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
Related News
শিক্ষা-স্বাস্হ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষা খাতে বরাদ্দ বাড়াও : বাসদ
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ধনী তোষণের বাজেট নয় জনকল্যাণমুখী বাজেট, শিক্ষা-স্বাস্থ্য-কৃষিসহ সামাজিক সুরক্ষাRead More
মরহুম ব্রিগেডিয়ার (অব.) আব্দুল মালিক স্মরণে স্মৃতি ফলক উন্মোচন
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে হৃদরোগ চিকিৎসার পথিকৃৎ তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা, ন্যাশনালRead More



Comments are Closed