ইন্টারনেটের সর্বনিম্ন গতি ২০ এমবিপিএস
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে ব্রডব্যান্ড ইন্টারনেটের সর্বনিম্ন গতি হবে ২০ এমবিপিএস। এর চেয়ে কম গতির ব্রডব্যান্ড সংযোগ কেউ দিতে পারবে না।
শনিবার (১৮ মে) ‘বিশ্ব টেলিযোগাযোগ ও তথ্য সংঘ দিবস’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
শিগগিরই নতুন ব্রডব্যান্ড নীতিমালা ঘোষণা করা হবে বলে জানিয়ে তিনি বলেন, ‘আমরা নতুন ব্রডব্যান্ড নীতিমালা প্রণয়ন করছি। শিগগির এটা ঘোষণা করা হবে। যেখানে অন্ততপক্ষে ২০ এমবিপিএসকে আমরা সর্বনিম্ন ব্রডব্যান্ড গতি হিসেবে ঘোষণা করবো। যাতে এর নিচে কেউ ব্রডব্যান্ড সংযোগ দিতে না পারে। দেশের সব নাগরিককে সুলভমূল্যে উচ্চগতির ইন্টারনেট দেওয়ার লক্ষ্যেই আমরা ব্রডব্যান্ড নীতিমালা করছি।’
Related News
ফোন নম্বর ছাড়াই চলবে হোয়াটসঅ্যাপ, মেটার নতুন চমক
তথ্যপ্রযুক্তি ডেস্ক : স্মার্টফোনে যোগাযোগের অন্যতম জনপ্রিয় মাধ্যম হোয়াটসঅ্যাপ। বিশ্বজুড়ে ৩০০ কোটির বেশি মানুষ ব্যবহারRead More
যেভাবে ফোনের গুরুত্বপূর্ণ তথ্য চুরি করছে ভয়ংকর ম্যালওয়্যার
প্রযুক্তি ডেস্ক: অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য নতুন করে সতর্কবার্তা দিয়েছে সাইবারনিরাপত্তা গবেষকেরা। ‘ম্যানট্যাক্স ওট্যাক্স’ নামেরRead More



Comments are Closed