সিলেট নগরীতে রিক্সাচালকের আকস্মিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌহাট্টা এলাকায় এক রিক্সাচালকের আকস্মিক মৃত্যু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে।
মৃত রিক্সাচালক আবুল হাশেম (৫০) সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার উত্তরবিল গ্রামের বাসিন্দা।
পুলিশ জানায়, হঠাৎ অসুস্থতা বোধ করায় চলন্ত রিক্সা থেকে পড়ে যান রিক্সাচালক। পরে কর্তব্যরত ট্রাফিক পুলিশ ও স্থানীয়দের সহায়তায় পার্শ্ববর্তী পুলিশ বক্সের সামনে নেয়া হয়। প্রাথমিক শুশ্রুষা দেয়ার সময়ই মারা যান তিনি। তাৎক্ষনিকভাবে ‘হিটস্ট্রোক’ হিসেবে ধারণা করা হলেও তা নিশ্চিত করা যায়নি।
কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, মরদেহ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
Related News
সিলেটে টাকা ও স্বর্ণ নিয়ে প্রেমিকের সাথে ভারতে পালানোর চেষ্ঠা প্রবাসীর স্ত্রীর
Manual7 Ad Code বিশেষ সংবাদদাতা: ৯ বছরের রিফাত আর মাত্র ৪ বছরের তাবাসুম নামের দুটিRead More
সিকৃবিতে এম সাইফুর রহমানের ১৭ তম মৃত্যুবার্ষিকী পালিত
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর স্বপ্নদ্রষ্টা সাবেক সফল অর্থ ওRead More



Comments are Closed