Main Menu

কুলাউড়ায় দরজা ভেঙে রেলের গেটম্যানের লাশ উদ্ধার

ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজারের কুলাউড়া লংলা রেলওয়ের গেটম্যান রায়হানুল ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার লংলা এলাকায় ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করা হয়।

মৃত রায়হানুল ইসলামের বাড়ি নওগাঁয়। তিনি প্রায় ছয় বছর ধরে কুলাউড়া লংলা রেলওয়ের গেটম্যান হিসাবে দায়িত্ব পালন করে আসছিলেন।

বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আলী মাহমুদ জানান, সকালে দায়িত্ব পালন করে লংলা এলাকায় বাসায় ফেরেন রায়হানুল। বিকেলে আবারও কাজে না যাওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ তার মোবাইল ফোনে কল দেন। এতে তাকে পাওয়া যায়নি। পরে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে জানানো হয়।

ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার দরজা ভিতর থেকে লাগানো দেখতে পায়। এতে দরজা ভেঙে ঘরে ঢুকে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। রায়হানুল ইসলাম পরিবার নিয়ে বসবাস করতেন। ঈদের ছুটিতে তার স্ত্রী গ্রামের বাড়িতে গেলে এখনো ফিরেননি।

রায়হানুলের গ্রামের বাড়ির লোকজনের সঙ্গে কথা হয়েছে। তারা আসলে মৃতদেহটি হস্তান্তর করা হবে।

Share





Related News

Comments are Closed