Main Menu

জৈন্তাপুরে বজ্রপাতে ইমামের মৃত্যু

Manual7 Ad Code

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলার ৩নং চারিকাটা ইউনিয়নের লক্ষীপ্রসাদ পাতন টিকরগাড়া জামে মসজিদের ইমাম মসজিদে যাওয়ার পথে বজ্রপাতের আঘাতে নিহত হয়েছেন।

Manual4 Ad Code

এলাকাবাসী সূত্রে জানা যায়, রবিবার (২১ এপ্রিল) ভোররাত ৪টার দিকে তিনি বাড়ী হতে মসজিদে যাচ্ছিলেন ফজরের নামাজ পড়াতে। পথি মধ্যে আকাশে তুমুল বজ্রপাত ঘটলে তিনি বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মৃত্যুবরন করেন।

Manual1 Ad Code

বৃষ্টির পর স্থানীয় জনতা মসজিদের রাস্তার পাশে জমিতে ইমাম সাহেবের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় ৩নং চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিমকে বিষয়টি জানান। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে ইমাম সাহেবের মরদেহ উদ্ধার করে মসজিদে নিয়ে যান।

Manual8 Ad Code

বিষয়টি তাৎক্ষনিক ভাবে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়াকে জানান তিনি। পরবর্তীতে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেটের অনুমতি স্বাপেক্ষে ইমামের মরদেহ দাফনের ব্যবস্থা করা হয়।

৩নং চারিকাটা ইউনিয়ন চেয়ারম্যান সুলতান করিম বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে আমরা ইমাম সাহেবের মরদেহ উদ্ধার করি। জেলা নির্বাহী ম্যজিষ্ট্রেট এর অনুমতি নিয়ে লাশ দাফনের ব্যবস্থা করা হয়।

জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও উম্মে সালিক রুমাইয়া জানান, ঘটনার খবর পেয়ে ইউপি চেয়ারম্যানের মাধ্যমে নিহতের মরদেহ উদ্ধার পূর্বক আইনি কার্যক্রম শেষে নিহতের লাশ বাড়ীতে প্রেরণ করা হয়। অপরদিকে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ইমাম সাহেবের পরিবারকে ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করা হয়েছে।

Manual5 Ad Code

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code