জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কমিটি গঠন
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী, নতুন সদস্য অন্তর্ভুক্তিকরণ ও নতুন কার্যকরী কমিটি গঠন সম্পন্ন হয়েছে।
শনিবার (২০ এপ্রিল) বিকালে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে জৈন্তাপুরে কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার লক্ষ্যে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সভার সভাপতিত্ব করেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সভাপতি মো. মঈনুল মুরছালীন রুহেল ও পরিচালনায় ছিলেন সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম।
সভায় বক্তব্য রাখেন জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল হোসেন মো. হানিফ, মো. রেজওয়ান করিম সাব্বির, মো. শোয়াইবুর রহমান।
সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নাজমুল ইসলাম, রাসেল মাহফুজ, জাহিদুল ইসলাম, মো. ইউসুফুর রহমান, মো. সাজ উদ্দিন সাজু প্রমুখ।
সভায় বক্তরা বলেন, সাংবাদিকতা একটি মহৎ পেশা৷ অনলাইন পত্রিকায় কর্মরত সকল সাংবাদিকদের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ঐক্যবদ্ধ থাকতে হবে৷ এলাকায় ঘটে যাওয়া ঘটনাগুলো ডিজিটাল যুগে তথ্যনির্ভর সংবাদ হিসেবে পরিবেশনের লক্ষ্যে জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাব অগ্রণী ভূমিকা পালন করছে।
সাধারণ সভায় সকলের সম্মতিক্রমে নতুন সদস্যদের অন্তর্ভুক্ত ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।
জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন সদস্য হিসেবে যোগ দিয়েছেন দৈনিক সিলেটের দিনরাত পত্রিকার স্টাফ রিপোর্টার তোফায়েল আহমদ, দৈনিক ভোরের কাগজ ও জৈন্তা বার্তা পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. সাইফুল ইসলাম বাবু এবং দৈনিক সিলেট বাণী পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. আব্দুল্লাহ।
পরে সন্ধ্যা ৭টায় জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা আবুল হোসেন মো. হানিফ এর উপস্থিতিতে সকলের সম্মতিক্রমে পূর্বের কার্যকরী কমিটি ভেঙে ২০২৪-২০২৬ সালের জন্য ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।
নতুন কার্যকরী কমিটিতে সভাপতি পদে দৈনিক শুভ প্রতিদিন ও দৈনিক বাংলাদেশ টুডে পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. মঈনুল মুরছালীন রুহেল এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক আজকের পত্রিকার জৈন্তাপুর প্রতিনিধি মো. রেজওয়ান করিম সাব্বির নির্বাচিত হন।
এছাড়া সিনিয়র সহ সভাপতি পদে চ্যানেল এস ও সিলেটের জনপথের জৈন্তাপুর প্রতিনিধি মো. শোয়াইবুর রহমান, সহ সভাপতি পদে রাসেল মাহফুজ, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সিলেট প্রতিদিন২৪.কম এর জৈন্তাপুর প্রতিনিধি মো. জাহিদুল ইসলাম, অর্থ সম্পাদক পদে দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার সিলেটের বিশেষ প্রতিনিধি মো. সাজ উদ্দিন সাজু, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি মো. ইউসুফুর রহমান, নির্বাহী সদস্য পদে মো. ইসমাঈল হোসাইন, মো. বিলালুর রহমান নির্বাচিত হন।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed