সিলেটে মদ ও ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর শাহপরান এলাকায় পৃথক অভিযানে মদ ও ফেন্সিডিলসহ দুই মাদককারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৯ এপ্রিল) সিলেট মহানগর পুলিশের মিডিয়া বিভাগ বিষয়টি নিশ্চিত করেছে।
জানা গেছে, বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাত সাড়ে দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন মেজরটিলা বাজার থেকে মোঃ মইনুল ইসলাম (৩৪) নামে এক যুবকের দেহ তল্লাশীকালে ৩৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৬৮ হাজার টাকা।
অপরদিকে, বুধবার (১৭ এপ্রিল) রাত আটটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন জালালাবাদ ক্যান্টনমেন্টস্থ বোর্ড স্কুলের সামনে থেকে পাথর ভর্তি একটি ট্রাকে তল্লাশীকালে পাথরের নিচ হতে ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করে জব্দ করা হয়। এসময় আটক হন গাড়ির চালক মোঃ আয়নাল মিয়া।
উভয় ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলা দায়ের হয়েছে। গ্রেফতার দুই যুবককে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed