সিলেটে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর সকল নাগরিকবৃন্দকে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে। আগামী ২১ এপ্রিল থেকে ২৫ এপ্রিল প্রতিদিন সকাল ১০টা থেকে বিকাল ২টা পর্যন্ত সিলেট সিটি কর্পোরেশনের ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে এবং কুমারপারাস্থ ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে ১৮ বছরের উর্ধ্বে সকল নাগরিকবৃন্দকে কোভিড-১৯ টিকার ৩য় ও ৪র্থ ডোজ প্রদান করা হবে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সিটি কর্পোরেশনর এলাকার ৪২টি ওয়ার্ডের স্থায়ী/অস্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রে টিকা গ্রহনে ইচ্ছুক সবাইকে সংশ্লিষ্ট ওয়ার্ডের ইপিআই টিকাদান কেন্দ্র ও ওসমান মিয়া মার্চেন্ট মা ও শিশু হাসপাতালে টিকা প্রদান করা হবে। যথাসময়ে সকল নাগরিকদের টিকা গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, কোভিড-১৯ ভ্যাকসিন শারীরিক স্বাস্থ্য সুরক্ষার জন্য প্রদান করা হবে। টিকার মজুদ শেষ হলে কার্যক্রম বন্ধ করে দেয়া হবে। ভ্যাকসিনের ডোজ অনলাইন/সুরক্ষা ওয়েবসাইটে আপলোড করার ব্যবস্থা থাকবে না।—বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed