তাহিরপুরে নদী থেকে বালু চাপা দেয়া শিশুর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা নদীর বালুর চর থেকে বালু চাপা দেয়া অবস্থায় সাকিবুল ইসলাম (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।
সে উপজেলার বাদাঘাট ইউনিয়নের মোদেরগাও গ্রামের হারুন মিয়ার ছেলে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল ১১ টায় তার লাশ উদ্ধার করে তাহিরপুর থানা পুলিশ।
স্থানীয় এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার শিশুর টির মা স্কুলে না যাওয়ার কারনে বকা দিলে সে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে আর বাড়ি ফিরেনি। আজ বৃহস্পতিবার সকালে যাদুকাটা নদীর পাড়ে শিশুটির একটি হাত দেখতে পায় এলাকার লোকজন। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে এসে সবার উপস্থিতিতে লাশ উদ্ধার করা হয়।
তবে কে বা কারা আর কি কারনে তাকে মাটি চাপা দেয়া হয়েছে তার কারন জানা যায়নি।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নাজিম উদ্দীন জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করা সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এই বিষয়ে গুরুত্ব সহকারে তদন্ত চলছে।
Related News
সুনামগঞ্জে ৮৭ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ, তদন্ত দাবি
আনোয়ার হোসেন রনি, সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জ-কাছিরগাথি-বিশ্বম্ভরপুর সড়কের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়নকাজ ঘিরে নিম্নমানেরRead More
জগন্নাথপুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নিহত ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে জমিতে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে দুই পক্ষেরRead More



Comments are Closed