কমলগঞ্জে শতভূজা বাসন্তী পূজা সমাপ্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার রহিমপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দেবীপুর সার্বজনীন দেবালয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্য্যরে মধ্য দিয়ে ১৮তম বার্ষিকী ৫ দিন ব্যাপী শ্রীশ্রী শতভূজা (১০০ হাত) বাসন্তী পূজা সমাপ্ত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ এপ্রিল) বিকেলে স্থানীয় পুকুরে প্রতীমা বিসর্জনের মধ্যদিয়ে এ অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। এ উপলক্ষে দেবালয় সংলগ্ন মাঠে এক বিরাট মেলাও অনুািষ্ঠত হয়। বিগত দেড়যুগ ধরে এই পূজা ও মেলা চলে আসছে। ৫ দিনব্যাপী অনুষ্ঠানসুচির মধ্যে ছিল দেবীর আমন্ত্রণ ও অধিবাস, পূজার্চ্চনা, কীর্ত্তন, সাংস্কৃতিক অনুষ্ঠান, আরতী প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, ধর্মীয় আলোচনা সভা প্রভৃতি।
দেবীপুর সার্ব্বজনীন দেবালয় পরিচালনা কমিটির সভাপতি সত্যেন্দ্র কুমার পাল (নান্টু) ও সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র পাল জানান, শতভূজা শ্রী শ্রী বাসন্তী পূজায় প্রতিদিন হাজারো ভক্তবৃন্দের সমাগম ঘটে।
শতভূজা বাসন্তী পূজায় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনসহ ্পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত হয়ে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
Related News
কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাৎ বার্ষিকীRead More
কমলগঞ্জে বীর মুক্তিযোদ্ধা সুশীল রঞ্জন পালের রাষ্টিয় মর্যাদায় সৎকার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের ঘোষপুর নিবাসী বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত স্বাস্থ্যRead More



Comments are Closed