পঞ্চগড়ে শশুর বাড়ীতে এসে জামাইয়ের আত্মহত্যা
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদায় শশুর বাড়ীতে এসে জামাই দেবারু (৫০) গলায় রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৬ এপ্রিল) দুপুরে বোদা পৌর শহরের বানিয়াপাড়া গ্রামে।
ঐ গ্রামের এনতাজুল মিস্ত্রির বাড়ীতে জামাই দেবারু মঙ্গলবার সকাল ১১টায় মেহমান খেতে আসেন। ঐ বাড়ির লোকজনের কথা অনুয়ায়ী তিনি দুপুরে খাওয়া দাওয়া শেষে ঘরের মধ্যে দরজা জানালা লাগিয়ে বিশ্রাম নিতে থাকে। এর মধ্যে তাকে ডাকা ডাকির এক পর্যায়ে ঘরের জানালা দিয়ে দেখা যায় তিনি শোয়ার ঘরের মাঝখানে গলায় রশি পেচিয়ে আত্মহত্যা করেছেন। ঘটনাটি জানা জানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। শত শত উৎসুক জনতা এক নজর দেখার জন্য ঐ বাড়িতে গিয়ে ভীড় জমান।
খবর পেয়ে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
আত্মহত্যাকারী দেবারু একই উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের সরকারপাড়া ফিনদাইলবাড়ী গ্রামের মৃত ফিগু এর ছেলে। তিনি এক কন্যা ও এক পুত্র সন্তানের জনক বলে জানা যায়।
এ ব্যাপারে বোদা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মোজাম্মেল হক জানান, এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে প্রাথমিক ভাবে সুরতহাল করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রির্পোট এলে এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
লালমনিরহাটের দহগ্রামে সীমান্তে সাবেক ডিজি সাব্বির আটক
Manual6 Ad Code লালমনিরহাট সংবাদদাতা: লালমনিরহাটের দহগ্রাম সীমান্ত দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশ করার পর আটকRead More
অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা
Manual1 Ad Code গোলাম মোস্তফা রাঙ্গা: কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলারRead More



Comments are Closed