ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন
আন্তর্জাতিক ডেস্ক: ওমরাহ ভিসার মেয়াদে পরিবর্তন এনেছে সৌদি আরব। এখন থেকে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন গণনা শুরু হবে। যদিও আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর থেকে।
সৌদি আরবের হজ মন্ত্রণালয় নতুন এ নির্দেশনা দিয়েছে।
মন্ত্রণালয় জানায়, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।
ওমরাহ ভিসায় সৌদি আরবে বর্তমানে যারা অবস্থান করছেন তাদের আগামী ১৫ জিলকদ তথা ২৩ মে’র আগেই দেশটি ত্যাগ করতে হবে। সৌদিতে আসার পর ৯০ দিন পূর্ণ হোক বা না হোক। এ সময়ের পরেও যারা ৯০ দিন পূর্ণ হয়নি বলে রয়ে যাবেন তারা আইনি জটিলতায় পড়তে পারেন বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সতর্ক করা হয়েছে।
প্রসঙ্গত, ওমরাহ ভিসা প্রক্রিয়া সহজ করায় গত কয়েক বছর ধরেই ওমরা পালনকারীর সংখ্যা অনেক বেড়ে গেছে। চলতি বছরের পবিত্র রমজান মাসে প্রায় তিন কোটি মুসলমান ওমরাহ পালন করেছেন।
সূত্র : সৌদি গ্যাজেট
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed