নওগাঁয় মদ পান করে তিন বন্ধুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর মান্দায় বাংলা মদ খেয়ে তিন বন্ধুর মৃত্যু হয়েছে। ঈদের দিন বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার পাকুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
যারা মারা গেছেন তারা হলেন- উপজেলার প্রসাদপুর ইউনিয়নের দারিয়াপুর গ্রামের নেকবর আলীর ছেলে নিশাত (১৭), ভারশোঁ ইউনিয়নের পাকুরিয়া গ্রামের মো. আক্কাসের ছেলে শারিকুল ইসলাম পিন্টু (১৮) এবং একই গ্রামের আব্দুর রশিদের ছেলে আশিক (১৮)। তারা সবাই মান্দার উত্তরা কলেজের একাদশ শ্রেণির ছাত্র বলে জানা যায়।
স্থানীয়দের বরাত দিয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, বিকেলে পাকুরিয়া গ্রামে বন্ধুরা মিলে বাংলা মদ পান করে। পরে তিনজন অসুস্থ হয়ে পড়ে। এরপর রাত ৮টার দিকে নিশাত ও শারিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। আর আশিক ঘটনাস্থলে মারা যায়।
ওসি আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত বাংলা মদ পানের কারণে তাদের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হবে। ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
Related News
নাটোরের এক গ্রামেই ৪ শতাধিক ‘ঘরজামাই’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর ইউনিয়নের গড়মাটি গ্রামে স্ত্রী-সন্তান নিয়েRead More
পত্নীতলায় রাকাবের কৃষি ও পল্লী ঋণ বিতরন
Manual1 Ad Code মহাসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: রাজশাহী কৃষি উন্নয়ন বাংক পত্নীতলা শাখায় প্রকাশ্যেRead More



Comments are Closed