জামালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: জামালপুরে দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন ৩ জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৯ এপ্রিল) ঈদের দিন দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার পাররামরামপুর ইউনিয়নের মাঠেরঘাট এলাকায় দুই মোটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন(১৭) নামে এক তরুণ মারা যায়। গুরুতর আহত জীবনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়।
পাররামরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেলিম মিয়া দুইজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed