ওসমানীনগরে ৮টি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে পুলিশের অভিযানে ৮টি চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। এসময় মোটরসাইকেল চুরি ও ক্রয় বিক্রয়ে জড়িত থাকায় ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে ওসমানীনগর থানায় প্রেস ব্রিফিং করে এসব কথা বলেন অতিরিক্ত পুলিশ সুপার ওসমানীনগর সার্কেল আসাদুজ্জামান পিপিএম।
পুুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার বেগমপুর এলাকায় চোরাই মোটর সাইকেল ক্রয় বিক্রয় করা হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় পুলিশ। এসময় তিনজকে আটক করা হলেও বাকি তিনজন পালিয়ে যায়। এসময় আটককৃতদের কাছ থেকে তিনটি চোরাই মোটর সাইকেল জব্দ করে পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদে উপজেলার তেরহাতি ও ময়না বাজার এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৫টিসহ মোট ৮টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করে পুলিশ। পরে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার কাশিকাপন গ্রামের মৃত রফিজ মিয়ার পুত্র সাকেল আহমদ, সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার শ্যামারগাঁও গ্রামের সুলেমান আলীর পুত্র নাসির আহমদ, একই গ্রামের মৃত আাব্দুল খালিকের পুত্র আবু সফিয়ান।
উদ্ধার হওয়া ৮ টি মোটর সাইকেলের মধ্যে ৭টি রেজিস্টেশন বিহীন। বিআরটিএ যোগাযোগ করে এসব মোটরসাইকেলের প্রকৃত মালিক থাকলে আইনি পক্রিয়ায় তা হস্তান্তর করা হবে বলে জানিয়েছে পুলিশ।
ওসমানীনগর থানার অফিসার ইনচার্য রাশেদুল হক বলেন, আটককৃতদের বিরুদ্ধে মামালা রুজুর পর গ্রেফতার দেখিয়ে শনিবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
Related News
কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনায় মারামিতে এক ব্যক্তির মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের মারামারিতে আশিক মিয়া (৬০) নামেRead More
ঢাকায় মারা যাওয়া ভারতীয় নাগরিকের মরদেহ তামাবিল দিয়ে হস্তান্তর
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকায় বিমানের জরুরি অবতরণের পর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী ভারতীয় নাগরিক অঞ্জনা ভৌমিকেরRead More



Comments are Closed