কুলাউড়ায় নিখোঁজের ২দিন পর নারীর মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নে নিখোঁজের দুইদিন পর রেখা বেগম (২০) নামে স্বামী পরিত্যক্তা এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ মার্চ) পুলিশ সুপারি গাছের সাথে বাঁধা ফাঁস লাগানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করেছে।
ঘটনার পর থেকে একই গ্রামের ওই গৃহবধুর স্বামী রিয়াজ মিয়াসহ তার পরিবারের লোকজন ঘরে তালা দিয়ে লাপাত্তা রয়েছেন।
ফলে ধারণা করা হচ্ছে পরিকল্পিতভাবে হত্যা করে শ্বশুরবাড়ির লোকজন গা ঢাকা দিয়েছেন।
স্থানীয় লোকজন জানান, বরমচাল ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পশ্চিম সিংগুর (নয়া বাগান) এলাকার রুহুল আমিনের মেয়ে রেখা বেগমের সাথে একই গ্রামের সেলিম মিয়ার ছেলে রিয়াজ মিয়ার (২২) বিয়ে হয়। ৩ মাস আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। গত বুধবার দুপুরে রিয়াজ ও রেখাকে একসাথে দেখেন এলাকার লোকজন।
নিহত রেখার পরিবারের লোকজন জানান, বুধবার রাত থেকে রেখা নিখোঁজ। তাকে না পেয়ে বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানান। শুক্রবার সকাল আনুমানিক ৯টায় বাগানের চৌকিদার রমজান মিয়া টহলে গেলে সুপারি গাছের সাথে রেখার লাশ বাঁধা অবস্থায় দেখতে পান। বিষয়টি তিনি পরিবারের লোকজনকে জানান।
স্থানীয় জনপ্রতিনিধির মাধ্যমে বিষয়টি কুলাউড়া থানা পুলিশকে অবহিত করলে কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ, কুলাউড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৈশুন্য ও এসআই রহিম ঘটনাস্থলে যান এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দীপঙ্কর ঘোষ জানান, লাশ উদ্ধার করে নিয়ে আশা হয়েছে। সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হবে। ঘটনার তদন্ত চলছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর বাকি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed