সিলেটে ১ কোটি ৭৭ লাখ টাকার ভারতীয় কাপড়ের চালান আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রতিদিনই চোরাই পথে প্রবেশ করছে ভারতীয় নানা পণ্যের চালান। গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট সীমান্ত দিয়ে এসব চোরাই পণ্য প্রবেশ করছে।
সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হাতে ধরা পড়লো ১ কোটি ৭৭ লাখ টাকা মূল্যের ভারতীয় পণ্যের (কাপড়ের) বড় একটি চালান।
রোববার (২৪ মার্চ) ডিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, শনিবার (২৩ মার্চ) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ টিম-২ শাহপরাণ থানাধীন মুরাদপুর পাকা রাস্তায় অবস্থান নেয়। এসময় সন্দেহজনক মনে হলে একটি কাভার্ড ভ্যান (নং ঢাকা মেট্রো- ন-১২-৩২৭৮) থামায় ডিবি পুলিশ। তল্লাশী চালালে ওই কাভার্ড ভ্যানে পাওয়া যায় ভারতীয় পণ্যের ১ কোটি ৭৭ লাখ ২৪ হাজার টাকা মূল্যের কাপড়ের একটি বড় চালান। এসব পণ্যের মধ্যে রয়েছে, ২ হাজার ১৫০ পিস ভারতীয় শাড়ি, ২৫০ পিস ভারতীয় থ্রি-পিস, ৪০ পিস লেহেঙ্গা, ২৪০ জোড়া খেলার বুট জুতা, ৪ হাজার ৯শ পিস সানগ্লাস, ৩৭৫ বক্স ভার্জিন রুলিং পেপার।
এসময় চোরাচালানে জড়িত থাকায় ওশান কবির মিলন (২৫) নামের এক যুবককে আটক করে ডিবি পুলিশ।
আটক মিলন যশোরের বাঘারপাড়া থানার চাড়াভিটার খলিলপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
এ ঘটনায় ডিবি পুলিশ বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে শাহপরাণ থানায় একটি মামলা (নং- ১৯ তাং-২৪/০৩/২০২৪) দায়ের করেছে।
এসএমপি পুলিশ কমিশনার মো. জাকির হোসেন খান পিপিএম-এর নির্দেশে উপ পুলিশ কমিশনার (ডিবি) তাহিয়াত আহমেদ চৌধুরীর নেতৃত্বে সাম্প্রতিক কালের বড় চোরাচালানটি আটক করতে সক্ষম হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed