Main Menu

শাবিপ্রবি’র পুকুরে ডুবে কলেজছাত্রের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সাঁতার শিখতে এসে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুকুরে ডুবে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মার্চ) বেলা ২টার দিকে বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পুকুরে এ ঘটনা ঘটে।

নিহত অর্ণব তালুকদার (১৭) সিলেট নগরীর মদিনা মার্কেটস্থ মোল্লাবাড়ি এলাকার কৃতিশ তালুকদার এর ছেলে। সিলেটের শাহ খুররম ডিগ্রি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন অর্ণব। তার গ্রামের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, পুকুরে গোসল করতে নামার পর ডুব দিয়ে অনেকক্ষণ না উঠলে উপস্থিত লোকজন খোঁজাখুঁজি শুরু করে।

পরবর্তীতে সেখানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পুকুর থেকে পানির নিচে ডুবন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুম্বুলেন্সযোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, সাঁতার শেখার জন্য সে হয়তো এসেছিল। পুলিশ বিষয়টি তদন্ত করছে। পুকুরে গোসল না করার জন্য আমরা আগেই নির্দেশনা দিয়েছিলাম। পাশে নির্দেশনা ফলকও রয়েছে।

বহিরাগত ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, পুকুরটির গভীরতা বেশি থাকায় যে কারো জন্য বিপদজনক হতে পারে। তাই সকলকে নির্দেশনা মেনে চলার আহ্বান জানান প্রক্টর।

 

 

 

 

 

 

 

 

 

Share





Related News

Comments are Closed