কারাগারে আসামির সঙ্গে বাদীর বিয়ে!
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার কারাগারে আসামির সঙ্গে বিয়ে হলো বাদীর। এসময় বাদীর কোলে ছিল তিন মাসের শিশু।
বুধবার (২০ মার্চ) দুপুরে জেলা কারাগারে এ বিয়ে সম্পন্ন হয়।
কারা সূত্র জানায়, মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইন্দানগর চা বাগানের শ্রমিক কুঞ্জুমালের সঙ্গে ১২ বছরের প্রেমের সম্পর্ক ছিল চা শ্রমিক আশিষ বাউরীর। প্রেমের সম্পর্ক শারীরিক সম্পর্কে গড়ালে কুঞ্জুমাল অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। তিনি যখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা তখন আশিষ ভাউরী সন্তান নষ্ট করার চেষ্টা করেন। এ অভিযোগে কুঞ্জুমাল রাজনগর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেন। পরে ওই মামলায় আশিষ বাউরীকে গ্রেফতার করে কারাগারে পাঠায় পুলিশ। আদালত তার জামিন নামঞ্জুর করেন।
গত ১১ মার্চ জামিনের জন্য হাইকোর্টে আবেদন করলে বিচারপতি কায়রুল আলম ও বিচারপতি রেজাউল করিমের দ্বৈত বেঞ্চ বাদী কুঞ্জুমালকে বিয়ের শর্তে আসামির জামিন মঞ্জুর করেন। হাইকোর্টের নির্দেশের আলোকে ধর্মীয় সব নিয়ম মেনে মৌলভীবাজার কারাগার এ বিয়ের আয়োজন করে। বিয়ের সময় তিন মাস বয়সী সন্তানকে কোলে নিয়ে কারাগারে আসেন কুঞ্জুমাল। পরে সন্তানকে মামির কোলে রেখে বিয়ের আনুষ্ঠানিকতা করেন তিনি। বিয়ে পড়ান চা বাগানের পুরোহিত পংকজ উপাধ্যায়। এসময় উভয়ের স্বজন ও বাগানের পঞ্চায়েত সদস্যরা উপস্থিত ছিলেন। মৌলভীবাজার জেলা প্রশাসকের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার শাওন মজুমদার।
আসামিপক্ষের আইনজীবী সুজন কান্তি বিশ্বাস বলেন, হাইকোর্টের এ রায় বিচার ব্যবস্থায় একটি মাইলফলক। এ রায়ের মাধ্যমে তিন ব্যক্তি নতুন জীবন ফিরে পেয়েছেন।
জেল সুপার মুজিবুর রহমান মজুমদার বলেন, ধর্মীয় নিয়ম মেনে হাইকোর্টের নির্দেশের আলোকে এ বিয়ে হয়েছে। আমরা নবদম্পতির উন্নত জীবন কামনা করি। তবে হাইকোর্টের পরবর্তী নির্দেশনার পূর্ব পর্যন্ত আশিষ বাউরী কারাগারে থাকবেন বলে জানান তিনি।
Related News
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
Manual8 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মাRead More
কমলগঞ্জে আনসার ভিডিপি সদস্যদের পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান
Manual6 Ad Code কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজারে আনসার ভিডিপি সদস্যরা পরিস্কার পরিচ্ছন্নতাRead More



Comments are Closed