Main Menu

কোম্পানীগঞ্জে আগুনে ৮টি দোকান পুড়ে ছাই

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ৮টি দোকান।

Manual2 Ad Code

বুধবার (২০ মার্চ) ভোর রাতের দিকে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের নতুন বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

Manual7 Ad Code

অগ্নিকাণ্ডে ওই বাজারের একটি ফল দোকান, একটি হোটেল, একটি বিকাশ দোকানসহ ৮টি দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা দাবি করেন, অগ্নিকাণ্ডে প্রায় ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মোহাম্মদ জামিল মিয়া জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এর আগে ৮টি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয় যায়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে। তবে এ অগ্নিকাণ্ডে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, ৬-৭ লক্ষ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে।

 

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code