চট্টগ্রামে গ্যাস বিস্ফোরণ, হবিগঞ্জের ৪জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রাম নগরীর বাহির সিগন্যাল এলাকায় একটি ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় দগ্ধ ১১ জনের মধ্যে হবিগঞ্জ জেলার চারজন মারা গেছেন।
গত ৭ মার্চ রাত ১টার দিকে বাহির সিগন্যাল টেকবাজার সড়ক ওসমান গনি ভবনের তৃতীয় তলায় গ্যাস বিস্ফোরণ থেকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ পৌরশহরের শরীফ নগরের মৃত লালমণ মিয়ার ছেলে নজির হোসেন, নবীগঞ্জ উপজেলার রামপুর বাসিন্দা ফজলুর রহমানের ছেলে লিমন (১৮) হবিগঞ্জের উমেদনগর এলাকার সামছুউদ্দিনের ছেলে হোসাইন (৬), নবীগঞ্জের রামপুরের বাসিন্দা আব্দুল জব্বারের পুত্র রাসেল (১০)।
তাদের মধ্যে শুক্রবার (১৫ মার্চ) নজির হোসেন (৩৫), সোমবার (১১ মার্চ) লিমন (১৮) ও হোসাইন (৬) ও বুধবার (১৩ মার্চ) রাসেল (১০) মারা যান। তারা সবাই ঢাকা মেডিক্যাল কলেজের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন নজির হোসেনের স্ত্রী দিপালী আক্তার।
নজির হোসেনের পারিবারিক সুত্রে জানা গেছে, জীবিকার তাগিদে নজির হোসেন পরিবার নিয়ে চট্টগ্রামের চান্দগাঁওয়ের বাহির সিগনাল এলাকার টেকবাজারের উসমান গণি ভবনের তৃতীয় তলায় বাস করতেন।
নজিরের বড়ভাই নওশের মিয়া জানান, ৮ মার্চ দুপুরে খবর পেয়ে ঢাকা যাই। শুক্রবার (১৫ মার্চ) সকালে নজির হোসেন মৃত্যুর কোলে ঢলে পড়ে। শুক্রবার রাত এগারোটায় নজির হোসেনের মরদেহ আজমিরীগঞ্জে নিয়ে আসা হয়। একইদিন রাত সাড়ে এগারোটায় পৌরসভার শরীফ নগর শাহী ঈদগাহ ময়দানে জানাযার নামাজ শেষে শরীফনগর জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
Related News
কুমিল্লায় নিখোঁজ হওয়া ৪ মেয়ে শিক্ষার্থী হবিগঞ্জ থেকে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লা পুলিশ লাইন্স স্কুলের নিখোঁজ চার মেয়ে শিক্ষার্থীকে হবিগঞ্জের একটি মাজার এলাকাRead More
হবিগঞ্জে শেয়ালের কামড়ে আহত ২৭
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের লাখাই উপজেলায় শেয়ালের কামড়ে নারী, পুরুষ ও কিশোরসহ ২৭ জন আহতRead More



Comments are Closed