সিলেটে সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চিনি জব্দ, আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চোরাই পথে নিয়ে আসা সাড়ে ৬ হাজার কেজি ভারতীয় চিনিসহ ৩ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা থেকে শাহপরাণ (রহঃ) থানাধীন বিকেএসপির সামনে (সুরমা বাইপাস) চেকপোস্ট বসিয়ে এ সাড়ে ছয়হাজার কেজি চিনির চালান আটক করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম।
আটককৃতরা হলেন, ঢাকার আশুলিয়ার জামগড়া এলাকার মৃত রমজান আলীর ছেলে রিয়াজ বেপারী (২৪), সিলেটের গোয়াইনঘাট থানার মৃত কামাল উদ্দিনের ছেলে ইমন আহমেদ (২৩), একই থানার বিতরীখেল এলাকার ইব্রাহিম আলীর ছেলে জুবের আহমেদ (২৩)। এর মধ্যে একজন কৌশলে পালিয়ে গেছে বলে জানায় পুলিশ।
আটককালে তাদের দখল ও হেফাজতে থাকা কার্ভাড ভ্যানের ভিতর হতে সর্বমোট ১৩২টি (একশত বত্রিশ) প্লাস্টিকের বস্তা ভর্তি ভারতীয় চিনি; যার প্রতিটি প্লাস্টিকের বস্তার ওজন অনুমান ৫০ (পঞ্চাশ) কেজি করে মোট সাড়ে ৬ হাজার কেজি ; যার প্রতি বস্তার গায়ে ইন্ডিয়ান বিভিন্ন চিনির কোম্পানীর নামসহ ইংরেজীতে আরও অন্যান্য লেখা আছে। একইসঙ্গে একটি নীল হলুদ মিশ্রিত কাভার্ড ভ্যান গাড়ি (নং ঢাকা মেট্রো-ড-১২-১৩৪৮) জব্দ করা হয়।
এক বিজ্ঞপ্তিতে পুলিশের ওই কর্মকর্তা জানান, এসআই মো. ইবাদুল্লাহের নেতৃত্বে এএসআই(নিঃ) আল ইমরান বিন রাজ্জাক ও ফোর্সসহ বিশেষ অভিযান ডিউটি করাকালে সিলেট শহরের দিকে আসা একটি কার্ভাড ভ্যানকে থামার জন্য সিগন্যাল দিলে কার্ভাড ভ্যানটি সিগন্যাল অমান্য করে দ্রুতবেগে পালানোর চেষ্টা করে । এসময় এসআই(নিঃ) মো. ইবাদুল্লাহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় কার্ভাড ভ্যানসহ তিনজনকে আটক করেন ও একজন কৌশলে পালিয়ে যায়। আটককৃত কার্ভাড ভ্যান ও ধৃতদের দেহ তল্লাশী করে ধৃতদের দেখানো মতে তাদের দখল ও হেফাজতে থাকা অবৈধ পণ্য জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, আটককৃতদেরকে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা পরস্পর যোগসাজশে সিলেট জেলার সীমান্তবর্তী এলাকা হতে কৌশলে ভারতীয় চিনি সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে নিজ হেফাজতে রেখে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে সিলেট শহরের দিকে নিয়ে যাচ্ছিল বলে জানিয়েছে।
এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে শাহপরাণ (রহ:) থানার মামলা নং-১২, ১৫/০৩/২০২৪খ্রি. বিশেষ ক্ষমতা আইনে মামলা রুজু হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
Related News
নকশা অনুমোদন শুরু করলো সিউক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরী ও আশপাশের এলাকার পরিকল্পিত নগরায়ণ, নিরাপদ ভবন নির্মাণ এবং নির্মাণকাজেRead More
রোটারী ক্লাব অব সিলেট সেন্ট্রালের দূর্ঘটনায় আহত ব্যক্তির কৃত্রিম পা প্রতিস্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: রোটারী বাংলাদেশের কান্ট্রি কো-অর্ডিনেটর পিডিজি লেঃ কর্ণেল আতাউর রহমান পীর বলেছেন রোটারীয়ানরাRead More



Comments are Closed