সিলেট মহানগর জামায়াতের রামাদ্বান ফুডপ্যাক বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, মানবসেবা একটি মহান ইবাদত। এই ইবাদতের মাধ্যমে মানসিক প্রশান্তি খোঁজে পাওয়া যায়। তাই ইহকালীন কল্যান ও পরকালীন নাজাতের জন্য সমাজের দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যানে বিত্তবানদের এগিয়ে আসা দরকার। মাহে রামাদ্বান কুরআন নাযিলের মাস, কুরআন বিজয়ের মাস। এ মাসের প্রতিটি সময় ও ক্ষণ খুবই গুরুত্বপূর্ণ। এমাসে প্রতিটি কাজের অধিক সোয়াব হাসিল করা যায়। তাই রামাদ্বান মাস ইবাদতের বসন্ত ও দান খয়রাতের উৎকৃষ্ট সময়। তিনি মাহে রামাদ্বানের শিক্ষায় উজ্জীবিত হয়ে সকলকে মানবতার কল্যানে কাজ করার আহ্বান জানান।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপরে সিলেট মহানগরীর কোতোয়ালী পশ্চিম থানা জামায়াতের উদ্যোগে স্থানীয় লালাদিঘীরপাড় এলাকায় রামাদ্বান ফুডপ্যাক উপহার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
কোতোয়ালী পশ্চিম থানা আমীর মাওলানা আজিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত রামাদ্বান ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- থানা নায়েবে আমীর অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সেক্রেটারী পারভেজ আহমদ, জামায়াত নেতা আব্দুল জলিল, দেওয়ান আসকির আলী, আব্দুজ জাহের, মাহমুদ আলম, হাফিজ আব্দুল আলীম, ফয়েজুর রহমান, শাকের আহমদ চৌধুরী ও মোবারক হোসাইন প্রমুখ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed