সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে ন্যায্যমূল্যের দোকান উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটে প্রথমবারের মতো চালু হলো ন্যায্যমূল্যের দোকান। সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের উদ্যোগে সিলেট সিটি কর্পোরশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় মঙ্গলবার (১২ মার্চ) দুপুর ২টায় নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে এই দোকান আনুষ্ঠানিক উদ্বোধন করেন সিসিক মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।
উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, দ্রব্য মূল্য সাধরণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সিলেটে এই প্রথম এমন ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই ন্যায্যমূল্যের দোকান রমজানের বাজার করতে নগরবাসীকে অনেকটা স্বস্তি এনে দিবে। এই দোকানে সব ধরণের পণ্যদ্রব্য ন্যায্য দামে ক্রয় করতে পারবেন ভোক্তারা। সকল পেশার মানুষ এ সুবিধা গ্রহণ করতে পারবেন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ পণ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে। রমজান এলে অসাধু ব্যবসায়ীরা সাধারণ জনগণকে কষ্ট দিয়ে সিন্ডিকেট করে দ্রব্যমূল্য বৃদ্ধি করে। এদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আয়োজক সিলেট চেম্বার অব কমার্স ও ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ জানান, ন্যায্যমূল্যের এই দোকানে সবধরণের পণ্য সামগ্রী নির্ধারিত দামে বিক্রি করা হবে। পুরো রমজান মাস এই সুবিধা পাবেন সিলেটবাসী। সকল শ্রেণি পেশার মানুষ এই অস্থায়ী দোকনে পণ্য ক্রয় করতে পারবেন বলে জানান তিনি।
এসময় উপস্থিত ছিলেন, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, সিলেট জেলা প্রশাসনের কার্যালয়ের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের ব্যবসায়ীবৃন্দ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্টরা জানান, নায্যমূল্যের দোকানে প্রতিকেজি আলু ৩৫ টাকা, পেঁয়াজ ৬৫ টাকা, ছোলা ১০০ টাকা, মশুর ডাল ১০৫ টাকা সহ মোট ৮টি পণ্য বিক্রি হচ্ছে। প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৪টা পর্যন্ত চলবে এই নায্যমূল্যের দোকান।
এদিকে, বাজারের থেকে কম দামে নায্যমূল্যে বিভিন্ন নিতপণ্য পেয়ে খুশি ক্রেতা সাধারণ। তারা উদ্যোগকে স্বাগত জানান।
Related News
সিংহবাড়িতে কবি নজরুল: শতবর্ষ স্মরণোৎসব রোববার
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাঙালির অহংকার আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ১৯২৬Read More
শিশু রামিসা হত্যার প্রতিবাদে সিলেটে মহিলা জামায়াতের মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতেRead More



Comments are Closed