চার বছরের মধ্যে গ্যাসে শতভাগ প্রিপেইড মিটার : প্রতিমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ৪ বছরের মধ্যে শতভাগ প্রিপেইড মিটারের আওতায় আসবে দেশের গ্যাস সেক্টর। এমনটি জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে সিলেটের জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের প্রধান কার্যালয় পরিদর্শন শেষে তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস মিটার স্থাপন করলে অপচয় কমে যাওয়াসহ অনেক সুবিধা রয়েছে। আমরা চাই, যত দ্রুত সম্ভব প্রিপেইড মিটার স্থাপন শেষ করতে। এজন্য অনেক দিন ধরেই চাপ দিয়ে যাচ্ছি কোম্পানিগুলোকে। এখন বিশ্বব্যাংক ও এডিবিসহ অনেকে অর্থায়ন করতে চায়। তারা প্রায় ৩০ লাখ মিটার কানেক্ট করবে।
নসরুল হামিদ বলেন, জালালাবাদের সার্ভিস দেখে আমি সন্তুষ্ট। তাদের কোনো সিস্টেম লস নেই, কোনো অবৈধ সংযোগও নেই। ডাটা সেন্টার দেখলাম। চমৎকার মনে হয়েছে।
জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেড পরিদর্শনকালে সিলেট-৩ আসনের সংসদ-সদস্য হাবিবুর রহমান হাবিব, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মোঃ আতিকুর রহমান, প্রকল্প পরিচালক ও মহাব্যবস্থাপক (বিপনন) লিটন কুমার নন্দীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে প্রতিমন্ত্রী প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্ণার ও প্রিপেইড মিটার প্রকল্পের ডাটা সেন্টার উদ্বোধন করেন।
Related News
সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যেরRead More
অস্ট্রেলিয়ান হাইকমিশনের প্রতিনিধি দলের সঙ্গে সিকৃবি ভিসির মত বিনিময়
Manual5 Ad Code সিকৃবি সংবাদদাতা: অস্ট্রেলিয়ায় উচ্চশিক্ষা, স্কলারশিপ ও ভিসা সংক্রান্ত পদ্ধতি নিয়ে অস্ট্রেলিয়ান হাইকমিশনেরRead More



Comments are Closed