মাধবপুরে ফেনসিডিল ও গাঁজাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ১২০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজাসহ কাজল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় হবিবপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত কাজল চৌমুহনী ইউনিয়নের হবিবপুর গ্রামের মৃত জিতু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় গোপনে সংবাদ মাধ্যমে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.গোলাম মোস্তুফার নেতৃত্ব অভিযান চালিয়ে উপজেলার চেঙ্গার-বাজারের উত্তরে হবিবপুর গ্রামের মো.কাজল মিয়ার বসতঘরে সুকৌশলে লুকায়িত অবস্থায় ১২০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম খাঁন।
তিনি জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে শনিবার (১০ ফেব্রুয়ারি) সকালে হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হবে।
Related News
হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ সরকারি উচ্চবিদ্যালয়ের পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবেRead More
হবিগঞ্জে বড় ভাইয়ের ছুরিকাঘাতে প্রাণ গেল ছোট বোনের
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের মাধবপুর এলাকায় পাওনা টাকাকেRead More



Comments are Closed