কমলগঞ্জে বাজার নির্বাচনে পরাজয়ের পর হার্ট অ্যাটাকে মৃত্যু পরাজিত প্রার্থীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ফলাফল অনুকূলে না আসার কষ্টে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তেরা মিয়া (৭০) নামে এক পরাজিত প্রার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (৩০ আগস্ট) সকালে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে তিনি মুত্যু বরণ করেন। নিহত তেরা মিয়া পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামের বাসিন্দা।
জানা যায়, গত শনিবার উপজেলার পতনঊষার ইউনিয়নের শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বাজারের প্রবীণ ব্যবসায়ী তেরা মিয়া সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন। রাতে ফলাফল জানার পর থেকেই তিনি বুকে কিছুটা ব্যথা অনুভব করছিলেন। রোববার সকাল ৮টার দিকে যখন বাজারের উদ্দেশ্যে রওয়া হন তখন বাড়ি থেকে বের হবার পর ব্যথা বেড়ে গেলে পরিবারের সদস্যরা তাকে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে এখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করার পর সেখানে তিনি মৃত্যু বরণ করেন।
নিহত তেরা মিয়ার নাতি ইসলাম মিয়া বলেন, রোববার সকালে তিনি বাজারের উদ্দেশ্যে বের হলে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন। পরে আমরা তাকে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাই। সেখান থেকে কর্তব্যরত চিকিৎসকদের পরামর্শে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গিয়ে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বেডে নেওয়ার পর মৃত্যু বরণ করেন। তিনি হার্ট অ্যাটাক করেছেন বলে চিকৎসকরা জানিয়েছেন।
Related News
জুড়ীর সাবেক উপজেলা চেয়ারম্যান গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলা আওয়ামী লীগের নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান কিশোর রায় চৌধুরীRead More
কমলগঞ্জে মিরতিংগা চা বাগানে চা শ্রমিকদের অবস্থান ধর্মঘট
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজার বোনাস ও বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মিরতিংগাRead More



Comments are Closed