শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: মেরামত ও সঞ্চালন লাইনের উপরে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তনকাজের জন্য শনিবার (১০ ফেব্রুয়ারি) সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় সকাল থেকে দুপুর পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে জানান- শনিবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মহানগরের টিবি হাসপাতাল, মিতালিটিলা, রায়নগর, রাজবাড়ী, নাইওরপুল, কুমারপাড়া, চারাদিঘীরপাড়, বারুতখানা, জিন্দাবাজার, কাজীটুলা, মিরবক্সটুলা, নয়াসড়ক, জেলরোড আরামবাগ, বালুচর, কৃষি বিশ্ববিদ্যালয় ও ইঞ্জিনিয়ারিং কলেজ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
Related News
রংপুরে গণপতি চক্রবর্তী ও সিলেটের ছত্তার পরিবার হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত কর: বাসদ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: রংপুরে গণপতি চক্রবর্তীসহ একই পরিবার ৪জন এবং সিলেটের ব্যবসায়ীRead More
এসএমপির নির্মাণাধীন স্থাপনা ও ড্রোন কার্যক্রম পরিদর্শন করলেন অতিরিক্ত আইজিপি
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পুলিশের অ্যাডিশনাল আইজি (গ্রেড-১) ফিন্যান্স, পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকাRead More



Comments are Closed