এডভোকেট রাজউদ্দিন সিলেট ল’কলেজ গভর্নিং বডির সভাপতি নির্বাচিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ল’কলেজ গভর্ণিং বডির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন সিলেটের সরকারী কৌশুলী (জিপি) এডভোকেট মো. রাজউদ্দিন।
কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) জাতীয় বিশ্ববিদ্যালয় ফাহমিদা সুলাতানা স্বাক্ষরিত এক পত্রে দুই বছরের জন্য থাকে সভাপতি নির্বাচিত করা হয়েছে এবং সিলেটের স্পেশাল পিপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি এডভোকেট শাহ মোশাহিদ আলীকে বিদোৎসাহী সদস্য নির্বাচিত করা হয়েছে।
উল্লেখ্য, এডভোকেট মো. রাজউদ্দিন বিভিন্ন সরকারী-বেসরকারি প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে আসছেন। তিনি গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের গভর্নিং বডির সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য, সিলেট ললিতকলা একাডেমীর সভাপতি, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির আজীবন সদস্য।
এছাড়াও সুনামগঞ্জ সমিতির সাবেক সভাপতি, ছাতক সমিতির সাবেক সভাপতি, সিলেট মহানগর আওয়ামীলীগের সাবেক সহ সভাপতি, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ সভাপতি, দি সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন। বিজ্ঞপ্তি
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed