দিনাজপুরে বিআরটিসির বাসচাপায় নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় রানীরবন্দর বাজারে বিআরটিসির একটি যাত্রীবাহী বাসচাপায় ভ্যানের ৪ যাত্রী নিহত হয়েছেন।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় নিহতরা হলেন, দিনাজপুর খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের বটতলী গ্রামের ভ্যান চালক আব্দুল মজিদ (৫০) ও একই ইউনিয়নের প্লান বাজার এলাকার নজু ইসলাম (৪০)। এছাড়া অজ্ঞাত আরও ২ জন নিহত হয়েছেন তাদের নাম-পরিচয় জানা যায়নি।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বিআরটিসির যাত্রীবাহী বাসটি রংপুর থেকে দিনাজপুরে যাচ্ছিল। পথে রানীবন্দর বাজারে দাঁড়িয়ে থাকা একটি ভ্যানকে চাপা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই চার ভ্যানযাত্রীর মৃত্যু হয়। তাদের নাম ঠিকানা পাওয়া যায়নি। পরে বিস্তারিত জানাব।
তিনি আরও জানান, পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের মরদেহ উদ্ধার করে দিনাজপুর আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed