গোলাপগঞ্জে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের শীতবস্ত্র বিতরণ
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে অসহায় ও শীতার্ত লোকজনদের মধ্যে মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
উপজেলার পৌর শহরের চৌমূহনীতে অবস্থিত মার্ভলাস টাওয়ারের একটি হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার ৩ ফেব্রুয়ারী) রাতে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের পরিচালনা কমিটির সভাপতি ফয়েজ আহমদ। সংগঠনের কার্যকারী কমিটির অর্থ সম্পাদক আফছার আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন মডেল প্রবাসী কল্যাণ পরিষদের উপদেষ্টা ও পৌর আ’লীগের সাধারণ সম্পাদক রুহেল আহমদ, এম আব্দুল জলিল, সংগঠনের কার্যকারি কমিটির সহসভাপতি কামাল আহমদ, সহসাধারন সম্পাদক নজরুল ইসলাম, জুনাব আলী, সহসাংগঠনিক সম্পাদক হোসেন আহমেদ, নজমুল ইসলাম, অলিউর রহমান তামিম, সাকেল উদ্দিন, আতিকুর রহমান নিপু ও রাসেল আহমদ।
অনুষ্ঠানে প্রায় শতাধিক শীতার্ত লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।
Related News
ঢাকায় ডেঙ্গুতে মারা গেলেন সিলেটের আলেম আমির হামজা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এক আলেম ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেছেন। রবিবার (২৭ সেপ্টেম্বর)Read More
সিলেট-করিমগঞ্জ কয়লা ও পাথর ব্যবসায়ীদের যৌথ সভা
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত বাণিজ্য সম্প্রসারণ ও দ্বিপক্ষীয় বাণিজ্যিক সুবিধাদি বৃদ্ধির লক্ষ্যে ভারতের করিমগঞ্জ এক্সপোর্টারস্Read More



Comments are Closed