Main Menu

সিলেট জেলা বিএনপির কালো পতাকা মিছিল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের সীমাহীন উর্ধ্বগতি, বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলসহ ১ দফা দাবী আদায়ের লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দক্ষিণ সুরমা এলাকায় কালো পতাকা মিছিল করেছে সিলেট জেলা বিএনপি। পুলিশের ব্যাপক বাঁধার মুখে দক্ষিণ সুরমার মার্কাজ পয়েন্ট থেকে কিন ব্রিজের দক্ষিণ মুখ পয়েন্ট পর্যন্ত মিছিল হওয়ার কথা থাকলেও পরে টেকনিক্যাল রোড থেকে মিছিল বের করা হয়।

Manual7 Ad Code

জানা যায়, মঙ্গলবার বেলা দুইটায় মারকাজ পয়েন্ট এলাকা থেকে মিছিল বের করার পূর্ব নির্ধারিত কর্মসূচি দিয়েছিল সিলেট জেলা বিএনপি। সেই মোতাবেক পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়। কিন্তু মিছিল শুরু হওয়ার ঘন্টাখানেক পূর্ব থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক পুলিশ কর্মসূচি এলাকা ও আশপাশে অবস্থান নেয়। এসময় বিএনপির নেতাকর্মীরা জড়ো হওয়ার চেষ্টা করলে তারা ব্যাপক ভাবে বাঁধা দেয়। পরে তাৎক্ষণিকভাবে কর্মসূচির স্থান পরিবর্তন করে টেকনিক্যাল রোড এলাকা থেকে মিছিল বের করা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী অভিযোগ করে বলেন, আমরা প্রশাসনের সাথে বার বার কথা বলেছি। একটি স্বাধীন দেশের গণতন্ত্র ও ভোটাধিকার কেড়ে নেয়ার হয়েছে, আর আমরা শান্তিপূর্ণ গণতান্ত্রিকভাবে মিছিল করতে পারব না? সংবিধানে বাকস্বাধীনতার কথা নিশ্চিত করা হয়েছে। কিন্তু এখন বাকস্বাধীনতাটুকুও কেড়ে নেয়া হচ্ছে। আজকে আমাদের কর্মসূচিস্থলে পুলিশের বিভিন্ন ইউনিট যে পরিস্থিতি তৈরি করেছিল তা দেখে মনে হয়েছে এটি যেন যুদ্ধ ক্ষেত্র।

Manual2 Ad Code

কালো পতাকা মিছিলে সিলেট জেলা বিএনপি যুগ্ম সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, কোহিনূর আহমেদ, শাকিল মোর্শেদ, আব্দুল লতিফ খাঁন, সহ দপ্তর সম্পাদক মাহবুব আলম, সহ যুব বিষয়ক সম্পাদক আলাউদ্দিন আলাই, সহ কৃষি বিষয়ক সম্পাদক শামসুর রহমান সুজা, সহ ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, নুরুল আমিন দুলু, আব্দুল মালিক মল্লিক, আব্দুল জলিল, রায়হানুল হক, এমদাদ হোসন, জয়নাল আবেদীন, হাসান হাফিজুর রহমান টিপু, রাসেল আহমদ, নুরুল আমিন, আশিকুর রহমান রানা, আশিক মিয়া, লুতফুর রহমান, আহমদ আলী, রাজু আহমদ, ফয়সাল আহমদ, রাসেল আহমদ সহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code