দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
রোববার (২৮ জানুয়ারি) ভোরে পাটগ্রাম উপজেলার দহগ্রাম আঙ্গুরপোতা বিওপি সীমান্তের ১নং মেইন পিলারের কাছে এ ঘটনা ঘটে।
নিহত রফিউল ইসলাম টুকলু (৩৫) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে চোরাকারবারির একটি দল সীমান্ত পেরিয়ে আঙ্গুরপোতা ১নং মেইন পিলারের ১নং সাব পিলার দিয়ে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে। এ সময় ভারতের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার ৬নং বিএসএফ ব্যাটালিয়ন অর্জুন ক্যাম্পের টহল দলের গুলিতে রফিউল ইসলাম টুকলু নিহত হন। পরে ভারতের মেখলিগঞ্জ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাটগ্রাম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, নিহত ওই বাংলাদেশির মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করেছে।
পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, ভোরে বিএসএফের গুলিতে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের মরদেহ ভারতীয় পুলিশ উদ্ধার করে নিয়ে গেছে।
৫১ বিজিবির পানবাড়ি ক্যাম্পের সুবেদার আমানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ বিষয়ে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে।
Related News
শিবচরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
বৈশাখী নিউজ ডেস্ক: মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে বিকল হয়ে দাঁড়িয়ে থাকা একটি বাসকে পেছন থেকেRead More
পঞ্চগড়ে কৃষি জমির পাশ থেকে নারীর মরদেহ উদ্ধার
মো.সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের দেবীগঞ্জে কৃষি জমির পাশ থেকে হাছিনা বেগম (৪৫)Read More



Comments are Closed