কাজী জালাল উদ্দিন প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কাজিটুলাস্থ কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১২ থেকে ২০১৮ ব্যাচের পঞ্চম শ্রেণীর প্রাক্তণ শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২৭ জানুয়ারি) সকালে বিদ্যালয় প্রাঙ্গণ এ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মো. কামাল মিয়ার সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রাক্তণ শিক্ষার্থী মো. রাব্বি হোসেন সাব্বির এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট সিটি কর্পোরেশনের ১৭নং ওয়ার্ডের কাউন্সিলর রাশেদ আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুয়েলী খানম, বখতিয়ার বিবি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জেসমিন সুলতানা, কাজী জালাল উদ্দিন বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মার্জিনা আক্তার খানম, কাজী জালাল উদ্দিন বালক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহ-সভাপতি আছিয়া খানম সিকদার, অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক কল্পনা ভৌমিক, মিলন রানী দে।
এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাবেরী রায়, লিজা আক্তার, সামসুন নাহার মনি, ইন্দ্রানী চক্রবর্ত্তী, নাজমুন নাহার আখিঁ, সাথী বেগম, সিতারা ইয়াছমিন, শিরিনা বেগম, অনন্যা পাল প্রমুখ।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থী এবং অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed