সিলেট জেলা ও মহানগর যুবদলের কালো পতাকা মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: দ্রব্যমূল্যের সীমাহীন ঊর্ধ্বগতি, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াসহ রাজনৈতিক মামলায় সকল বন্দীদের মুক্তি, সকল মামলা প্রত্যাহার ও অবৈধ সংসদ বাতিলের দাবিতে কালো পতাকা মিছিল করেছে সিলেট জেলা ও মহানগর যুবদল।
শনিবার (২৭ জানুয়ারি) বিকেল ৪টায় সিলেট মহানগর ও জেলা যুবদলের উদ্যোগে কালো পতাকা মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সিলেট রেজিষ্ট্রারী মাঠে মহানগর ও জেলা বিএনপির সভায় মিলিত হয়।
কালো পতাকা মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্যে সিলেট মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত চৌধুরী বলেন, ৭ জানুয়ারি নির্বাচন সাধারণ জনগন ও বিদেশিরা প্রত্যাখান করেছে। এ সরকার শুধু প্রশাসন ও ভারতের উপর ভর করে ক্ষমতা দখল করে আছে। বর্তমানে দ্রব্যমূল্যর যে দাম সাধারন জনগনের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। দেশ ধীরে ধীরে দুর্ভিক্ষের দিকে চলে যাচ্ছে। তাই এই সরকারের পতন ঘটানো ছাড়া কোনো উপায় নেই। জনগনকে সাথে নিয়ে এই সরকারকে উৎখাত করবে যুবদল।
সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় যুবদলের সহ-সাধারণ সম্পাদক মকসুদ আহমদ এবং মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো: সম্রাট হোসেনের পরিচালনায় মিছিল সমাবেশে যুবদল নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ও জেলা যুবদলের সাবেক আহবায়ক কমিটির সদস্য, তেফাজ্জল হোসেন বেলাল, সুহেল মাহমুদ, কবির আহমদ, নজরুল ইসলাম, লিটন আহমদ, এমদাদুল হক স্বপন, মুজাহিদ ইসলাম জাহাঙ্গীর, এনামুল হক শামীম, ওসমান গনি, জামিল আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে চা বাগান থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানাধীন কেওয়াছড়া চা বাগানের ভিতরের একটি ছড়াRead More
সিলেটে বাঁশ কাটা নিয়ে দুপক্ষের সংঘর্ষে যুবক নিহত
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন সদর উপজেলায় বাঁশ কাটাকে কেন্দ্রRead More



Comments are Closed