বিয়ানীবাজারে আটক মেছোবাঘ সিলেট ইকোপার্কে অবমুক্ত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে খাবারের সন্ধ্যানে লোকালয়ে বেরিয়ে আসা দুটি মেছোবাঘ আটক করেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে বাঘ দুটি উদ্ধার করে শুক্রবার সন্ধ্যায় সিলেটের টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে। এ সময় পরিবেশকর্মী ও বনবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা যায়, বিয়ানীবাজারের আলীনগর ইউনিয়নের শেরপুর গ্রামে একে একে ১১টি ছাগল খোয়া যায়। ছাগলগুলোর ছিন্ন বিচ্ছিন্ন কিছু হাড় খোঁজে পায় গ্রামবাসী। পরে, ফাঁদ পেতে দুটি মেছোবাঘ আটক করেন তারা।
স্থানীয় বাসিন্দা, প্রাণিপ্রেমি সাব্বির হোসেন জানান, ফাঁদে একটি মেছোবাঘ আটকের পর এলাকাবাসী আমাদের সঙ্গে যোগাযোগ করেন। আমরা বনবিভাগের সঙ্গে কথা বলে এটি উদ্ধারের অনুরোধ জানাই। এর দুই দিন পর প্রথম দফায় বন বিভাগের সদস্যরা বৃহস্পতিবার বিকেলে একটি উদ্ধার করে নিয়ে যান। পরে বৃহস্পতিবার রাতে ফের আরেকটি মেছোবাঘ ফাঁদে আটকা পড়ে।
প্রাণীদের চিকিৎসার জন্য গড়ে তোলা হিরামণ অ্যানিমেল সেন্টারের প্রতিষ্ঠাতা মামিয়াত চৌধুরী জানান, মেছোবাঘ আটকের খবর পেয়ে বনবিভাগকে অবহিত করি। কর্তৃপক্ষ দুই দিন পর একটি উদ্ধার করে। অন্য আরেকটি আটকের পর তিনি নিজে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করে বনবিভাগের কাছে পৌঁছে দেন।
শুক্রবার (২৭ জানুয়ারী) সন্ধ্যায় সিলেট নগরীর টিলাগড় এলাকার ইকোপার্কে বাঘ দুটি অবমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়। পরিবেশবাদী ও প্রাণি অধিকার নিয়ে কাজ করা সংগঠনগুলোর উপস্থিতিতে বনের ভেতরের অংশে বাঘ দুটির খাঁচা খুলে দেওয়া হয়।
এ সময় টিলাগড় ইকোপার্কের এনিম্যাল কিপার মো. মাসুদ হাওলাদার, হিরামণ অ্যানিমেল সেন্টারের প্রতিষ্ঠাতা মামিয়াত চৌধুরী, প্রাণিপ্রেমি সাব্বির হোসেন, পরিবেশবাদী সংগঠন ভূমিসন্তান বাংলাদেশ’র প্রধান সমন্বয়ক মোহাম্মদ আশরাফুল কবির, সমন্বয়ক আনিস মাহমুদ, দ্বোহা চৌধুরী, শুয়াইবুল ইসলাম, সিলেট কৃষি বিশ^বিদ্যালয়ের প্রাণিঅধিকার বিষয়ক সংগঠন ‘প্রাধিকার’র সভাপতি মো. মাহাদী হাসান, উদ্ধার টিমের প্রধান (রেসকিউং হেড) ইসহাক হাসিব, অফিস সম্পাদক আমিনুল ইসলাম সাজিন, নির্বাহী সদস্য নুসরাত জাহান তন্নি, সদস্য রিদু, সাবরিনা সরকার নিশা, এএফএম আব্দুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
মেছোবাঘ দুটি অবমুক্ত করার পর প্রাধিকারের সভাপতি মাহাদী হাসান অনুভূতি ব্যক্ত করে বলেন, ‘এক সময় মানুষ বন্যপ্রাণী দেখলেই হত্যা করতো। এখন সচেতনতা বেড়েছে এবং প্রাণীর প্রতি মানুষ সদয় হচ্ছে। এভাবে সবার মাঝে সচেতনতা বাড়াতে পারলে বন্যপ্রাণী হত্যার হার কমানো যাবে।’
ভূমিসন্তান বাংলাদেশের প্রধান সমন্বয়ক আশরাফুল কবির বলেন, ‘পৃথিবীর সৃষ্টিলগ্ন থেকে একপক্ষ ধ্বংসের পক্ষে। আমরা সবসময় বিপন্ন প্রাণীর পক্ষে। প্রাণ-প্রকৃতি রক্ষায় আমরা সবাই মিলে কাজ করব। সবার সম্মিলিত চেষ্টায় পরবর্তী প্রজন্মের জন্য বসবাসযোগ্য পৃথিবী রেখে যাব।’
বন বিভাগ সিলেটের রেঞ্জ কর্মকর্তা ও ওয়াইল্ডলাইফ রেঞ্জার শহিদুল্লাহ বলেন, বৃহস্পতিবার ও শুক্রবার উদ্ধার হওয়া মেছোবাঘ দুটি এক সঙ্গে শুক্রবার বিকেলে সিলেট টিলাগড় ইকোপার্কে অবমুক্ত করা হয়েছে।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed