শনিবার সিলেটে বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: ‘ডামি’ নির্বাচন বাতিল, সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তনসহ নির্বাচন ব্যবস্থার সংস্কার এবং নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন, দ্রব্যমূল্য কমানো, সিন্ডিকেট ভাঙা ও রেশনিং চালু, পাচারের টাকা ফেরত আনা, দুর্নীতি- লুটপাটের বিচার, গ্যাস- বিদ্যুৎ- পানির দাম বাড়ানোর প্রক্রিয়া বন্ধসহ জনজীবনের সংকট দূর করার দাবিতে বাম গণতান্ত্রিক জোট সিলেট জেলা শাখার উদ্যোগে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২৭ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে।
সিলেট জেলা বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদ জেলা আহ্বায়ক আবু জাফর, সিপিবি জেলা সভাপতি সৈয়দ ফরহাদ হোসেন, বাসদ (মার্কসবাদী) জেলা আহ্বায়ক উজ্জল রায়, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সভাপতি সিরাজ আহমদ, সিপিবি জেলা সাধারণ সম্পাদক খায়রুল হাসান, বাসদ জেলা সদস্য সচিব প্রণব জ্যোতি পাল, বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক ডাঃ হরিধন দাশ, বাসদ (মার্কসবাদী) জেলা সদস্য মুখলেছুর রহমান ২৬ জানুয়ারি গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে, ২৭ জানুয়ারি শনিবার বিকাল ৪টায় বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য সবার প্রতি আহ্বান জানান।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed