থাইল্যান্ডে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: থাইল্যান্ডের তাক বাই জেলায় অনুপ্রবেশের অভিযোগে ১৯ বাংলাদেশি পাসপোর্টধারীকে আটক করেছে দেশটির পুলিশ।
স্থানীয় জনসাধারণের কাছ থেকে এক ব্যক্তির ব্যাপারে অভিযোগ পাওয়ার পর পুলিশ তাকে আটক করলে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন পুলিশ বাকি ১৮ বাংলাদেশিকে আটক করে।
স্থানীয় সংবাদমাধ্যম খাওসোদইংলিশকে থাই ইমিগ্রেশন ব্যুরোর ডেপুটি কমিশনার পান্তানা জানান, ১৯ জনের পাসপোর্ট পরীক্ষা করে দেখা গেছে তারা সবাই বাংলাদেশি। পাসপোর্টগুলোর ১৫টিতে গত ৮ জানুয়ারি, ২টিতে ৯ জানুয়ারি থাই ইমিগ্রেশন ব্যুরোর এন্ট্রি স্ট্যাম্প ছিল। ১৯টি পাসপোর্টেই ভিসা স্টিকার ছিল যা ইমিগ্রেশন ব্যুরোর মাধ্যমে পরীক্ষা করে ভুয়া বলে প্রমাণিত হয়েছে।
আটককৃতরা পুলিশকে জানিয়েছে তারা কম্বোডিয়ায় ছিল এবং যারা তাদের কম্বোডিয়ায় থাকার ব্যবস্থা করেছিল সেই দালালরাই তাদের কাছ থেকে পাসপোর্টগুলো সংগ্রহ করেছিল থাই এন্ট্রি স্ট্যাম্প লাগানোর জন্য; যাতে করে তারা মালয়শিয়ায় যেতে পারে। যার জন্য তারা চার থেকে পাঁচ লাখ টাকা করে নিয়েছে।
নরাথিওয়াত প্রাদেশিক ইমিগ্রেশন পুলিশ এবং তাক বাই থানা এই মানব পাচারকারী নেটওয়ার্কের বাকি সদস্যদের খুঁজে বের করার জন্য তদন্ত শুরু করেছে।
২০২৩ সাল থেকে কম্বোডিয়ায় হয়ে থাইল্যান্ডে অনুপ্রবশকারী বাংলাদেশি সংখ্যা বেড়েই চলেছে। তাছাড়া সম্প্রতি মানব পাচারকারী চক্রটি থাই ইমিগ্রেশন ব্যুরোর ভুয়া এন্ট্রি স্ট্যাম্প ব্যাবহারের একাধিক প্রমাণ পাওয়া গেছে। তারা মালয়শিয়ার ভিসা আবেদনের কাজে এই ভুয়া সিল ব্যবহার করে।
Related News
সৌদিতে বসবাসরত বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলা, নিরাপদ প্রবাসজীবন নিশ্চিত করাRead More
ভূমধ্যসাগর থেকে আবারও ১৬০ বাংলাদেশিকে উদ্ধার করল মিশর
বৈশাখী নিউজ ডেস্ক: ইউরোপে গিয়ে ভাগ্য বদলের আশায় ভয়ংকর সমুদ্রযাত্রা। মৃত্যুঝুঁকি নিয়ে অনিরাপদ রাবারের নৌযানেRead More



Comments are Closed