জিয়ার ৮৮তম জন্মবার্ষিকীতে সিলেটে যুবদলের দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এর ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে সিলেট জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জানুয়ারি) সিলেট নগরীর জিন্দাবাজারস্থ বায়তুন নুর জামে মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক (সিলেট বিভাগ) মকসুদ আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা মো. সম্রাট হোসেন, সিলেট মহানগর যুবদলের আহবায়ক কমিটির সাবেক সদস্য তোফাজ্জেল হোসেন বেলাল, নজরুল ইসলাম, এমদাদুল হক স্বপন, মোজাহিদুল ইসলাম জাহাঙ্গীর প্রমুখ।
এছাড়াও সিলেট জেলা ও মহানগর যুবদলের অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed