পঞ্চগড়ে শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা অব্যাহত
মোঃ সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: একটানা সপ্তাহ ধরে হিমেল হাওয়া ও ঘন কুয়াশা শীতের প্রকোপকে আরো তীব্রতর করেছে। শৈত্য প্রবাহ ও ঘন কুয়াশা ক্রমেই বাড়ছে। দিনের বেলা আকাশ ঘন কুয়াশায় ঢাকা থাকে ও রাতের বেলা ঝরে কুয়াশা বৃষ্টি।
বুধবার সারাদিন ও আজ সকালে এ রির্পোট লেখা পর্যন্ত সূর্যের মুখ দেখা যায়নি। গত পরশু সুর্যমামা একটু দেখা দিয়েই নিমিষেই হারিয়ে যায়। দিনের বেলা ৫-৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ওঠানামা করে। রাতের বেলা তাপমাত্রা আরো নীচে নেমে যায়। হালকা ও ভারী যানবাহনগুলো হেডলাইট জ্বালিয়ে চলছে ধীর গতিতে।
তীব্র কুয়াশাসহ কনকনে হিমেল বাতাসে নিম্ন আয়ের মানুষেরা কাজে যেতে পারছে না। ফলে শ্রমজীবি ও ছিন্ন মূল মানুষেরা সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে।
বোদার সর্দারপাড়া গ্রামের দিনমজুর শ্রমিক বাবুলকে শীতে কেমন আছে জিজ্ঞেস করলে বলে, ‘‘ঠান্ডায় পা-গুলা টাটাছে, কাজত যাবার পারি না, হামার গরমেই ভালো-শীত আসিলেই কষ্ট !
ঘন কুয়াশায় আলু চাষীরা পড়েছে শঙ্কায় পাতার লেট ব্লাইট রোগ নিয়ে।
বোদা কৃষি অধিদপ্তরের এক কর্মকর্তা জানান, ঘন কুয়াশায় বোরো বীজতলার চারা ও আলুর লেট ব্লাইট রোগের আশঙ্কা থাকলেও তাপমাত্রা একটু বাড়লে তা কেটে যাবে।
এদিকে বৃদ্ধ ও শিশু সহ শীতজনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। হিমেল বাতাসে জেলার সবত্রই বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।
এদিকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং কর্পোরেট প্রতিষ্ঠানগুলো বরাদ্দ অনুযায়ী দরিদ্র শীতার্ত মানুষদের মাঝে শীত বস্ত্র বিতরণ অব্যাহত রেখেছে।
Related News
পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে : পানিসম্পদ প্রতিমন্ত্রী
Manual1 Ad Code মো: সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পড়ালেখার পাশাপাশি ভালো মানুষ হিসেবেRead More
চট্টগ্রামের বাসিন্দা পরিচয়ে পঞ্চগড়ে ঘুরছিল কিশোর, অনুসন্ধানে মিলল রোহিঙ্গা পরিচয়
Manual8 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড় সদর উপজেলায় ঘুরাফেরা করারRead More



Comments are Closed