শাল্লায় চোরাই পথে আসা ১০০ বস্তা চিনি জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় সরকারি শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে আসা ১০০ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে পুলিশ।
বুধবার (১৭ জানুয়ারী) রাত সাড়ে ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার প্রতাপপুর বাজারের কাছে কুশিয়ারা নদীতে শাল্লা থানা পুলিশ ধাওয়া দিলে চিনি বোঝাইকৃত নৌকাটি দ্রুত স্থান ত্যাগ করে চলে যায়। পরে শাল্লা নামক স্থানে স্থানীয়দের সহযোগিতায় নদীতে থাকা নৌকা থেকে ১শ’ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়।
এ ঘটনায় নৌকার দুই চালক আজহারুল ইসলাম (আজহার) (৪৫) ও জিসান আহমেদ (১৮) কে আটক করে পুলিশ।
এ বিষয়ে শাল্লা থানার অফিসার ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযানের পর আটক চিনির বৈধ কাগজপত্র দেখাতে না পারায় সেগুলো জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। এছাড়া আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
Related News
সুনামগঞ্জে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজারে মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকRead More
সুনামগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত হিমেল দাস (১৯) চিকিৎসাধীনRead More



Comments are Closed