কমলগঞ্জে পানিতে পড়ে ৩য় শ্রেণির ছাত্রের মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পানিতে পড়ে তৃতীয় শ্রেণির আব্দুল্লাহ আল মামুন (৮) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা এলাকায় এ ঘটনাটি ঘটে।
বুধবার বিকাল ৪টায় তাদের পারিবারিক কবরস্থানে জানাযার নামাজ অনুষ্টিত হয়।
নিহত আব্দুল্লাহ আল মামুন আদমপুর ইউনিয়নের ঘোড়ামাড়া (নয়াপত্তন) এলাকার কৃষক মনির উদ্দিনের ছেলে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বুধবার (১৭ জানুয়ারী) আব্দুল্লাহ আল মামুন এর মাগফিরাত কামনা করে দুপুর পৌণে ২টায় কমলগঞ্জ উপজেলার আদমপুর তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও সহপাঠিরা মিলে এক মিনিট নিরবতা পালন করেন। এসময় তারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত মঙ্গলবার স্কুল থেকে বাড়িতে যায় আব্দুল্লাহ আল মামুন। পরিবারের সবার সাথে খাওয়া দাওয়া করে খেলতে বের হয় মামুন। বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেলে বাড়িতে না আসায় খুঁজতে থাকেন পরিবারের সদস্যরা। তাকে না পেয়ে এক পর্যায়ে বাড়ির অদুরে একটি গর্তের পানিতে পড়ে থাকতে দেখে তার পরিবারের সদস্যরা। পরে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে স্থানীয় চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তেতইগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূর উদ্দিন জানান, আমার স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ আল মামুন পানিতে ডুবে মারা যায়। তার মৃত্যুতে আমরা শিক্ষক ও শিক্ষার্থীরা বুধবার এক মিনিটের জন্য নিরবতা পালন করি এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাই।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক জানান, ‘শিশুটির মৃত্যুর খবর আমরা পেয়েছি। বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে তার মৃত্যু হয়। বিষয়টি কষ্টদায়ক। এ ব্যাপারে কমলগঞ্জ থানায় অপমৃত্যুর একটি মামলা হয়েছে। পরিবার সদস্যদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed