কমলগঞ্জে সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে ও বিএনএসবি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার এর সার্বিক সহযোগিতায় কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসায় রোববার সকাল ৯টায় ২য় বারের মত ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্টিত হয়। ক্যাম্পে বিনামূল্যে ঔষধ ও ছানি অপারেশনের কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিনব্যাপী ফ্রি চক্ষু ক্যাম্পের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল।
সমাজকল্যাণ পরিষদের সভাপতি ফাত্তাহুর রসিদ চৌধুরী মাহফুজ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাধবপুর ইউনিয়নের চেয়ারম্যান মো. আসিদ আলি, নোয়াগাঁও তালিমুল কোরআন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল মোত্তাকিম জুনাইদ, শ্রীমঙ্গল নাজাত ইসলামি মার্কাসের নির্বাহী পরিচালক মাওলানা শফিউদ্দিন, সমাজ কল্যান পরিষদের পৃষ্ঠপোষক মাওলানা লুৎফর রহমান জাকারিয়া, সাংবাদিক আসহাবুজ্জামান শাওন, আলফালাহ ইসলামি যুব সোসাইটির সভাপতি খালেদ বীন শাওকী, কমলগঞ্জ সমাজকল্যান পরিষদের সহ-সভাপতি মাওলানা খালেদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান, সহ-সাধারন সম্পাদক নাজমুল ইসলাম, কোষাধ্যক্ষ মাওলানা সামছুল ইসলাম, দপ্তর সম্পাদক মাওলানা হোসাইন আহমেদ প্রমুখ।
চক্ষু শিবিরের কার্যক্রম শেষে বিকাল ৩টায় বিনামূল্যে চোখের ছানি অপারেশন যোগ্য প্রায় ৩৮ জন রোগিকে বিএনএসবি চক্ষু হাসপাতাল মৌলভীবাজারে প্রেরণ করা হয়। অপারেশন পরবর্তী পরিচর্যা শেষে তাদের নিজ নিজ বাসস্থানে পৌছে দেয়া হবে জানান পরিষদের সদস্যরা।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed