ওসমানী হাসপাতালে গ্রেপ্তার দুই নার্স ৩ দিনের রিমান্ডে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ গ্রহণকালে ৬ লাখ টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার দুই নার্স মো. আমিনুল ইসলাম ও সুমন চন্দ্র দেবের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন সিলেটের আদালত।
রোববার (১৪ জানুয়ারি) দুপুরে সিলেট মেট্রোপলিটন-১ আদালতের বিচারক মো.সুমন ভূঁইয়া ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা কোতোয়ালি থানার এএইচএম এসআই রাশেদ ফজল আসামিদের আদালতে হাজির করে ৫ দিনের রিমান্ড চাইলে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার এসআই রাশেদ ফজল।
তিনি জানান, আসামীদের বিজ্ঞ আদালতে তুলে জিজ্ঞাসাবাদের জন্য ৫দিনের রিমান্ড চাইলে আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
এর আগে, গত মঙ্গলবার (৯ জানুয়ারি) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঘুষ লেনদেনের সময় ৬ লাখ টাকাসহ সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমনকে আটক করে সরকারের একটি গোয়েন্দা বাহিনীর সদস্যরা।
গত বুধবার (১০ জানুয়ারি) সকালে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ হানিফ।
মামলায় প্রধান আসামি করা হয়- বাংলাদেশ নার্সিং অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেককে। অপর দুই আসামি হলেন আটককৃত সিনিয়র নার্স আমিনুল ইসলাম ও সুমন। তাদের একজন জরুরী বিভাগে এবং অপরজন বহির্বিভাগে চাকরি করেন। হাতেনাতে আটক দুজনকে সাময়িক বরখাস্ত করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed