ঘন কুয়াশার কারণে ঢাকায় নামলো ভারতীয় বিমান
বৈশাখী নিউজ ডেস্ক: ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল (রাঃ) আন্তর্জাতিক বিমান বন্দরে জরুরি অবতরণে বাধ্য হয়েছে ভারতীয় একটি যাত্রীবাহী বিমান। ইণ্ডিগো এয়ারের অভ্যন্তরীণ রুটের ওই বিমানটি ভারতের মুম্বাই থেকে গুয়াহাটি যাচ্ছিল।
শনিবার (১৩ জানুয়ারি) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বাই থেকে উড্ডয়নের পর বিমানটি গুয়াহাটিতে অবতরণ করতে ব্যর্থ হয়। এরপর এটি ফিরে এসে ঢাকায় অবতরণ করে। ঘন কুয়াশার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
বিমানটিতে ছিলেন মুম্বাই যুব কংগ্রেসের সাবেক প্রধান সুরজ সিং ঠাকুর।এক্স-এর একটি পোস্টে তিনি লিখেছেন, আমি মুম্বাই থেকে গুয়াহাটিগামী একটি বিমানে উঠেছিলাম। কিন্তু ঘন কুয়াশার কারণে ফ্লাইটটি গুয়াহাটিতে অবতরণ করতে পারেনি। পরবর্তী সময়ে এটি ঢাকায় অবতরণ করে। যাত্রীরা এখনো প্লেনের ভেতরেই আছেন। ৯ ঘণ্টা ধরে প্লেনের ভেতরে আটকে আছি।
Related News
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More
ভারতীয় ভিসায় নতুন শর্ত, না মানলে আবেদন বাতিল
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় ভিসা আবেদনের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। এখনRead More



Comments are Closed